৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ আগস্ট হবে এ পরীক্ষা।
রবিবার (১৩ এপ্রিল) পিএসসি জনসংযোগ দপ্তরের অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা সাহিদা খাতুনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৭ জুন এই পরীক্ষার হওয়ার কথা ছিল। এর আগে ২০২৪ সালে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। এই বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩,৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন পৌনে চার লাখ চাকরিপ্রার্থী।
এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৮ মে থেকেই শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
