পারটেক্সের সঙ্গেও জিততে পারলেন না সোহানরা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:২৯ পিএম

ডিপিএলের ২০২২ আসরের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেটাই এই আসরে নাম পালটে হয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। নাম বদলের সঙ্গে পারফরম্যান্সেও যেন বদলে গেছে। যেন জিততেই ভুলে গেছে তারা। এবারের আসরে শুরুটা জয় দিয়ে হলেও ধারাবাহিক হতে পারেনি। একের পর এক ম্যাচ শুধু হারতেই থাকে। আজ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও তারা হেরে গেছে পারটেক্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ২২৯ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। এছাড়া মইন খান করেন ৮০ রান করেন।

পারটেক্সের হয়ে শহিদুল ইসলাম সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন। আহরার আমিন পিয়ান নেন ৩ উইকেট।

২৩০ রানের তাড়ায় নেমে ২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁঁছায় পারটেক্স। বোলিংয়ের পর ব্যাটিংয়ে পিয়ান করেন ৮৫ রান। সানজামুল ইসলাম নেন ধানমন্ডির হয়ে ৫ উইকেট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত