প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 'সার্ভার স্টেশন' উদ্বোধন

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৪২ পিএম

প্রাথমিক শিক্ষার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে তথ্য ভাণ্ডারের সুষ্ঠু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, নিরাপদ সেবা প্রদান, অনলাইন সেবা কার্যক্রম সম্প্রসারণ, অধিদপ্তরের সংরক্ষিত তথ্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যাকআপ সার্ভিস নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ‘সার্ভার স্টেশন’ চালু করা হয়েছে।

আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রাজধানীর মিরপুরস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এ দুটি কাজের উদ্বোধন করেন। সার্ভার স্টেশনটি নির্মাণে ব্যয় ২৩ কোটি টাকা এবং অডিটরিয়ামটির আধুনিকায়নে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরে আধুনিকায়নকৃত অডিটরিয়ামে ৪১তম বিসিএস নন-ক্যাডার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশনে সমাপনী বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত