নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:৫৭ এএম

নরসিংদী জেলার পলাশে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ আছান নামে (৫০) এক গাড়ি চালক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘোড়াশালে এ ঘটনা ঘটে।

নিহত আহসানউল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোবরার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের নুর আলমের মালিনাধীন ফার্মেসির সামনে বসেছিলেন আহসানউল্লাহ আছান। এসময় একটি মোটরসাইকেল নিয়ে তিনজন দুর্বৃত্ত ওই ফার্মেসির সামনে যায়। পরে গুলি ছুড়লে তার ডান পাশের কানের দিক দিয়ে তা বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আছানের পরিবারের অভিযোগে ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, মাছের খামার নিয়ে বাড়ির পাশের মানুষদের সাথে ঝামেলা হয়েছিল। এটা নিয়েও এই হত্যাকাণ্ড ঘটতে পারে।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত