কক্সবাজার জেলার মহেশখালীতে ছাগল ধানক্ষেতে প্রবেশ নিয়ে বাকবিতান্ডার জেরে মোহাম্মদ রশিদ (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় একদল যুবক।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের পশ্চিম পাশে ধানক্ষেতের মাঝে ফাতিয়া বরের পুকুরের পাশে ঘটে এ ঘটনা। নিহত মোহাম্মদ রশিদ উত্তর নলবিলা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
ঘটনার খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের একজন, কামরুল হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, রশিদ নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, একটি ছাগল ধানখেতে ঢুকে পড়া নিয়ে তর্কাতর্কির জেরে এই সংঘর্ষ বাধে বলে জানা গেছে।
আরও একজনের মৃত্যু, গ্রেপ্তার ১
বৈশাখে ছোট পর্দায় যা থাকছে