কক্সবাজার জেলার টেকনাফে নিখোঁজের ১০ দিন পর এক ইজিবাইক চালকের মরদেহ পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম উলুচামারি আখির বাপের ঘোনা প্যাডান আলীর পাহাড়ের উপরে বস্তাবন্দি অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত মাহাবুর রহমান (২২) একই ইউনিয়নের উলুচামারী হামজার ছড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
ওসি জানান, গত ৪ এপ্রিল সকালে ইজিবাইক নিয়ে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয় মাহাবুর। বের হয়ে আর বাসায় ফেরত আসে নাই। বাড়ির লোকজন গত ১০ দিন যাবত তাকে খুঁজে না পেয়ে খোঁজা অব্যাহত রাখে। সোমবার পাহাড়ের উপরে বস্তাবন্দি অর্ধ গলিত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। লোকমুখে সংবাদ পেয়ে মাহাবুবের বড় ভাই সৈয়দ আলমসহ মৃতের পরিবারের লোকজন মরদেহের গায়ের কাপড় চোপড় দেখে সনাক্ত করতে পারে।
তিনি বলেন, লাশ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, লাশ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
|
ReplyForward
|
থানার সামনে ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু
শরীয়তপুরে আবারও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, ভিডিও ভাইরাল 