চট্টগ্রাম নগরের গোয়ালপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন অপারেটর জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
