জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩২ পিএম

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়।  

পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল এবং সাবেক সচিব মনিরুজ্জামান।

  

এর আগে গত ২৩ মার্চ বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে গঠনতান্ত্রিক সংস্কার বিষয়ে তাদের মতামত জমা দেয়। কমিশনের প্রস্তাবিত পাঁচটি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের ওপর মতামত চেয়ে এরই মধ্যে ৩৭টি রাজনৈতিক দল ও জোটের কাছে একটি ‘স্প্রেডশিট’ পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই বৈঠক অনুষ্ঠিত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত