বিশ্বকাপে ওঠার লড়াইয়ে বাংলাদেশের মাঝারি স্কোর

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম

সমীকরণ খুবই সহজ- বাছাইপর্বে আর একটি ম্যাচ জিতলেই ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে উঠে যাবে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বে এখন পর্যন্ত দাপট দেখানো নিগার সুলতানার দলের প্রতিপক্ষ আজ ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী দলটির বিপক্ষে টাইগ্রেসরা তুলেছে ৯ উইকেটে ২২৭ রান।

লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ১৬ রানেই শবনম মোস্তারীকে (৬) কিপারের গ্লাভসবন্দি করেন হেনরি। আরেক ওপেনার ফারজানা হক খেলেন ৪২ রানের ইনিংস। তিনে নেমে শারমিন আক্তার একমাত্র ফিফটি উপহার দিয়েছেন। তার ৭৯ বলে ৬৭ রানের ইনিংসে ছিল ১০টি চারের মার। অধিনায়ক নিগার সুলতানাসহ (৫) মিডল অর্ডার এদিন রান পায়নি।

স্বর্ণা আক্তার (৬), ফাহিমা খাতুন )৯), নাহিদা আক্তার (২৫), জান্নাতুল ফেরদৌস (৪) কেউই দলকে ভরসা দিতে পারেননি। শেষদিকে ২০ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত ২৩ রানের ক্যামিও খেলে দলের স্কোর সম্মানজনক জায়গায় নিয়ে যান রাবেয়া খাতুন। ক্যারিবিয়ানদের হয়ে ৩৯ রানে ৪ উইকেট নেন আলিয়া অ্যালেইন। এছাড়া ম্যাথুজ এবং ফ্লেচার নিয়েছেন ২টি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত