খুলনায় রেললাইনে অগ্নিসংযোগ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পিএম

ছয় দফা দাবিতে রেললাইনের উপর অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে খুলনার চারটি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৯টার থেকে পৌনে ১০টা পর্যন্ত খুলনা মহানগরীর বয়রা এলাকায় রেললাইনে বিক্ষোভ করে তারা। পরে যৌথবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দিয়ে সম্প্রতি হাইকোর্ট যে রায় দিয়েছেন তা বাতিল। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে। 

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং অ্যাকাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করাসহ ৬টি দাবি জানান শিক্ষার্থীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত