জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদ শাসনকে পরাভূত করে বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় রচনা করতে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
আজ ঢাকায় সংসদ ভবনের এল ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এদিন সকাল সাড়ে দশটা থেকে এনসিপি’র সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়। আলোচনায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলে দলটির সদস্য সচিব আখতার হোসেন ছাড়াও আরও ছিলেন সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারী, সারোয়ার তুষার, জাভেদ রাসিন এবং নাহিদা সারোয়ার নিভা।
আলোচনাকালে অধ্যাপক আলী রীয়াজ বলেন, দীর্ঘদিনের যে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো আমাদের বুকের ওপর বসে ছিল, তার বিরুদ্ধে জীবনবাজি রেখে লড়াই, অকুতোভয় সংগ্রাম এবং আপনাদের সাথীদের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে সে শাসনকে পরাস্ত করতে পেরেছেন। আপনারা ফ্যাসিবাদী শাসনকে পলায়নে বাধ্য করেছেন৷ যা বাংলাদেশকে রাষ্ট্র সংস্কারের দিকে অগ্রসর করেছে।
তিনি আরও বলেন, সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যেসব সুপারিশ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে একমতের জায়গাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং সেগুলো নিয়ে আমরা অগ্রসর হব। যেসব জায়গায় আংশিকভাবে একমত বা ভিন্নমত রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, এখন সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে৷ ফ্যাসিবাদ যেন আর কখনও এদেশে ফিরে না আসে। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেন স্থায়ী রূপ নেয়। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং সবরকমের নিপীড়ন যেন আমরা প্রতিহত করতে পারি৷
শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার
সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ