পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যায়নি ভারত। শিরোপাজয়ীরা নিজেদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। সেই সময় দুই দেশের মাঝে সমঝোতা হয়েছিল যে, আইসিসির ইভেন্টে অংশ নিতে একে অন্যের দেশে যাবে না। নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। তারই ধারাবাহিকতায় এবার আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানাল পাকিস্তান।
গতকাল শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘ভারত যেভাবে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে নিরপেক্ষ ভেন্যুতে নিজেদের ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, পাকিস্তানও সেভাবেই ভারতে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে নারী ওয়ানডে বিশ্বকাপ খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটা মেনেই চলতে হবে।’
আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। পিসিবি প্রধান জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে তাদের কোনো পছন্দ নেই। ভারত এবং আইসিসি মিলে আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই তারা খেলতে রাজি। একইভাবে আগামী বছর হয়তো ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও পাকিস্তান দল ভারতে যাবে না।
উল্লেখ্য, রাজনৈতিক টানাপোড়েনের কারণে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতীয় দল পাঠাতে রাজি হয়নি দেশটির সরকার। তারপর আইসিসি, বিসিসিআই এবং পিসিবির মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, ২০২৭ পর্যন্ত ভারতের মাটিতে আইসিসির যেসব টুর্নামেন্ট হবে, সেগুলোতে অংশ নিতে পাকিস্তান ভারতে যাবে না। একইভাবে পাকিস্তানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্ট খেলতেও ভারত সেখানে যাবে না।
রোমাঞ্চকর জয়ের পর বার্সেলোনায় দুঃসংবাদ
ব্রাজিল উত্তর চায় এখনই, আনচেলত্তি কথা বলবেন মৌসুম শেষে
ফিক্সিংয়ের বিরুদ্ধে ফারুকের কঠোর হুঁশিয়ারি