ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবন থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার 

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের বাসবভন থেকে কয়েক গজ দূরত্বে নির্মাণাধীণ ভবনের ৪ তলায় বাথরুম থেকে অজ্ঞাত এক যুবকের  ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, রবিবার সন্ধ্যার আগে লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে  ঘটনাস্থল পরিদর্শন করেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। নিহতের বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। লাশের পরনে জিন্সের প্যান্ট ও  শার্ট রয়েছে। নিহতের দেহ রক্তাক্ত এবং দেহে ও মাথায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে হেডফোন গান শোনার ছোট আকারের স্পিকার এবং  ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত