ঢাকাস্থ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক ফোরামের ২০২৫-২৬ কার্যনির্বাহীর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ এপ্রিল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) এর তৃতীয় তলার হলরুমে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভায় ইউএনবির উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
২ বছর মেয়াদি এই কমিটির সভাপতি নির্বাচিত হন এটিএন নিউজের বার্তা সম্পাদক সাহাদাৎ রানা ও সাধারণ সম্পাদক হন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর খান বাবু ও সহসভাপতি আঙ্গুর নাহার মন্টি, যুগ্ম-সম্পাদক আরাফাত মুন্না ও যুগ্ম-সম্পাদক এমমামুন হোসেন, কোষাধ্যক্ষ শাহজাহান স্বপন, সাংগঠনিক সম্পাদক মেহেদী আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ লাভলী হক লাবণ্য, দপ্তর সম্পাদক রুমেল খান ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইমরান-উজ-জামান। বিজ্ঞপ্তি
