দীপু মনি-কামরুল পলকসহ ছয়জন নতুন মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক গাজীপুর মহানগরীর গাছা থানার পৃথক তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী, সাবেক ব্যাংকার ও সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দারের ৩ নম্বর আদালত গাছা থানা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

আসামিরা হলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী দীপুমনি, জুনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। একই দিনে রাত ৯টার দিকে গাছা থানার বোর্ডবাজার সংলগ্ন ভুসির মিল মেম্বারবাড়ি রহিমা মার্কেটের সামনে হুমায়ূন কবির (২৭) নামে অপর এক শিক্ষার্থীকে পুলিশ গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বছর ৯ আগস্ট নিহতের বড় ভাই হযরত আলী বাদী হয়ে হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত