৪০টি শট নিয়ে কোনোমতে জিতল বার্সেলোনা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৮ এএম

একের পর এক আক্রমণে প্রতিপক্ষের দূর্গে মোট ৪০টি শট নিয়েছে বার্সেলোনা। কিন্তু যত গর্জে তত বর্ষে না। তাই মায়োর্কার বিপক্ষে বার্সার জয় এলো ১-০ গোলে। একমাত্র গোলটি করেছেন দানি ওলমো। এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। গতবারের চ‍্যাম্পিয়ন রিয়াল অবশ‍্য একটি ম‍্যাচ কম খেলেছে। ৩৩ ম‍্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম‍্যাচে রিয়ালের ৬৯।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচে ছয় মাসের মধ‍্যে প্রথমবার শুরুর একাদশে নামেন আনসু ফাতি। বাইরে থাকেন রাফিনহাসহ বেশ কয়েকজন। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টি ছিল লক্ষ‍্যে, যার ১২টি ঠেকিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক লিও রোমান। অন‍্যদিকে সফরকারীরা চার শটের একটাও লক্ষ‍্যে রাখতে পারেনি।

দ্বাদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফেররান তরেসের জোরাল শট ঠেকিয়ে দেন মায়োর্কা গোলকিপার। পরে লামিনে ইয়ামালের শটও তিনি ফেরান। সাত মিনিট পর এক্তর ফোর্তের শট কর্নারের বিনিময়ে ফেরান রোমান। ২৭তম মিনিটে ইয়ামালের দুর্দান্তে পাসে সুযোগ পান ওলমো। স্প‍্যানিশ মিডফিল্ডারের শট ঝাপিয়ে ব‍্যর্থ করে দেন মায়োর্কা গোলরক্ষক। ৪১তম মিনিটে ১৫ সেকেন্ডের মধ‍্যে বার্সেলোনার চারটি শট ঠেকিয়ে দেয় মায়োর্কা।

৪৫তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় মায়োর্কা। কিন্তু রেফারি অফসাইডের সংকেত দেন। প্রথমার্ধে গোলের জন‍্য ২৪টি শট নেয় বার্সোলনা, এর ছয়টি ছিল লক্ষ‍্যে। বিরতির পর প্রথম মিনিটেই গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পেয়ে আড়াআড়ি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন ওলমো। এরপর একের পর এক আক্রমণ করলেও গোল পায়নি বার্সা। ৩৩ ম‍্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম‍্যাচে রিয়ালের ৬৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত