সাভারের একটি বাঁশ ঝাড়ে এক অজ্ঞাত নারীর (৩০) অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পরে তার মুখ মন্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বগত পুলিশের কর্মকর্তারা।
স্থানীয়রা জানায়, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গামেন্টসের পেছনে বাঁশ ঝাড় এক অজ্ঞাত অর্ধনগ্ন নারীর লাশ দেখতে পায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আ. ওয়াব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। গতকাল রাতে নারীকে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। এ ছাড়া নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখমন্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ করা হতে পারে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
ইসরায়েলের বিমান হামলায় গাজায় একদিনে নিহত ৮৪