বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার ৩১ দফা বাস্তবায়নে জামালপুরের ইসলামপুর উপজেলার মাঠে নেমেছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ। এ সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টা থেকে উপজেলার পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ মডেল কলেজ মিলনায়তনে ব্যতিক্রম এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুর ১ টা পর্যন্ত এই কর্মশালা চলে।
ডিজিটাল প্রযুক্তির সহায়তায় উপস্থিত সবার সামনে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মূললক্ষ্য তুলে ধরেন তরুণ শিক্ষা উদ্যোক্তা ও সমাজ কর্মী শরিফুল ইসলাম খান ফরহাদ।
তিনি বিশাল স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে চিত্রগ্রাফের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক ভীষণ তুলে ধরেন।
এই কর্মশালা প্রসঙ্গে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, ‘বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি সব সময় মানুষের কল্যাণে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাস্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন। আমরা তার এই স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে চাই মফস্বলের মানুষের কাছে। আমি আজ পাথর্শী ইউনিয়ন থেকে এই কর্মশালা শুরু করেছি। পর্যায়ক্রমে পুরো উপজেলার প্রতিটি এলাকায় ৩১ দফার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরব।’
কর্মশালাটিতে উপজেলার ১২টি ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামপুর সরকারী কলেজের সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, ইসলামপুর পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশে রক্ষা বাঁধের ২ কিমি ভাঙনের ঝুঁকিতে
বিএনপি নেতা সেজে জামিন আবেদন আ. লীগপন্থী পাঁচ আসামি