আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক ভোট দেখতে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসট্যান্স (আইডিইএ)। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইডিইএর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিখিলা তমাং।
লিনা রিখিলা তমাং বলেন, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য কীভাবে আসবে, ভোটিং পদ্ধতি, দল বিভাজন এবং সীমানা পুনর্র্নির্ধারণ নিয়েও আলোচনা হয়েছে। সিইসি এবং নির্বাচন কমিশন বর্তমান আইনের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাবে।
