বিদ্যুৎ-যাত্রীসেবা বিঘ্নিত  হলে জানাতে হবে টিভি স্ক্রলে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ এএম

কোনো কারণে বিদ্যুতের গ্রাহকসেবা, সড়ক ও রেলপথে যাত্রীসেবা বিঘিœত হলে সেই তথ্য টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে জানাতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল রবিবার এমন নির্দেশনা দেন তিনি।

উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলামের সই করা এক দাপ্তরিক নির্দেশনায় বলা হয়েছে, শনিবার বিকেলে ঢাকায় মেট্রোরেল চলাচল সাময়িক বিঘিœত হয়। এ ছাড়া খুলনা অঞ্চলে বিদ্যুতের ব্ল্যাকআউট (গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ) হয়। এ দুটি ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব কিংবা সংস্থার প্রধানরা উপদেষ্টাকে জানাননি। উপদেষ্টা এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারেন। গতকালের দাপ্তরিক নির্দেশনায় বলা হয়েছে, ‘এখন থেকে যেকোনো ধরনের গ্রাহক ও যাত্রীসেবা ব্যাহত হলে তা টেলিভিশনে স্ক্রলের মাধ্যমে অনতিবিলম্বে জানাতে হবে। গ্রাহক ও যাত্রীসেবা পুনরায় চালু হলে তাও টেলিভিশন স্ক্রলের মাধ্যমে জানিয়ে দিয়ে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত