জুলাই-আগস্ট গণহত্যা

আশুলিয়ায় হত্যাকাণ্ডের ভিডিও প্রসিকিউশনে প্রতিবেদন ২৫ মে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় গুলি করে হত্যার পর ছয়জনকে পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজার নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। গতকাল এ মামলার  তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

শুনানিতে প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আশুলিয়ায় লাশ পোড়ানোর আগে হত্যাকা-ের একটি ভিডিও পাওয়া গেছে। এই মামলার তদন্ত শেষ পর্যায়ে। তাই  তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময়ের আরজি জানান তিনি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেন।

এ মামলার আসামি বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, সাবেক উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদারকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদের আবারও কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত