বৈশাখী মেলা ও ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত পক্ষকালব্যাপী বৈশাখী মেলা ১৪৩২ ও ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ফাউন্ডেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সমাপনী অনুষ্ঠানে অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী, অংশগ্রহণকারী কারুশিল্পীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা শেষ হয়।
১৫ দিনব্যাপী এ বৈশাখী মেলা ও জাদুঘরের সুবর্ণজয়ন্তী উৎসবে ঐতিহ্যবাহী কারুশিল্পের বৈচিত্র্যময় কারুপণ্যের সমাহার রাখা হয়।
