ধর্ষণের অভিযোগে ৩ মাদরাসাছাত্র গ্রেপ্তার

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৩১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শিশু ছাত্র ধর্ষণের অভিযোগে ৩ মাদরাসাছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযুক্ত তিন শিক্ষার্থীই কিশোর। আজ মঙ্গলবার দুপুরে ধর্ষণ মামলায় তাদের রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল রাত ১০ থেকে পৌনে ১২টার মধ্য বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পাশে আবাদি জমিতে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিষয়টি ভিক্টিম তার অভিভাবকদের জানায়। এ নিয়ে পরদিন মাদরাসায় সালিশী বৈঠক হয় এবং সোমবার বিষয়টি এলাকায় জানাজানি হয়।

পুলিশ বিষয়টি জানতে পেরে ধর্ষণের শিকার ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত তিন ছাত্রকে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় ছাত্রের মা বালিয়াকান্দি থানায় মঙ্গলবার (২৯ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত ৩ জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত