রাজধানীর উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাসে হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীদের হামলায় কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উত্তরার আজমপুরে এ হামলার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানায় একটি জিডি করার কথা বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই) গণমাধ্যমকে বলেন, বিকেল ৩টার দিকে উত্তরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হামলা হয়েছে। ঘটনাস্থলে আমাদের থানার একাধিক টিম কাজ করছে।
দেশের ১৮ কোটি মানুষই আমার: কুলাউড়ায় জামায়াত আমির