ফেনীর দাগনভূঞায় গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলায় ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে মোহাম্মদ আলী মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
শিশুদের চাচা জামাল উদ্দিন জানান, শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য স্থানীয়রা সবাই মসজিদে গেলে দুপুরে তারা গোসল করার জন্য বাড়ির পুকুরে নামে। মসজিদ থেকে এসে তাদেরকে না পেয়ে এদিক সেদিক খুঁজাখুঁজি করে স্বজনরা। পরে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। দুপুর ২টা ২০ মিনিটে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
