ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০২ মে ২০২৫, ০৬:৫২ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলায় পুকুরে গোসল করার সময় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাটপুকুর মোহাম্মদ আলী মিয়াজী বাড়ির পুকুরে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- সাইফুল ইসলামের ছেলে নাফিস (৯) ও নেজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (৭)। তারা চাচাতো ভাই। 

শিশুদের জেঠা জামাল উদ্দিন জানান, শুক্রবার জুমার নামাজ পড়তে পরিবারের পুরুষরা মসজিদে গেলে তাদের সঙ্গে নাফিস ও ইয়াছিন গোসল করতে পুকুরে নামে। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে পুকুরে তল্লাশি চালান। একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন তারা। পরে দুই শিশুকে দুপুর ২টা ২০ মিনিটে
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত