জানালেন প্রিন্স

জনগণের সঙ্গে দেখা হলেই প্রশ্ন করে- নির্বাচন কবে হবে?

আপডেট : ০২ মে ২০২৫, ০৮:৩৮ পিএম

বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি নষ্ট করছে উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন প্রলম্বিতসহ সবকিছুই করা হচ্ছে বিএনপির অগ্রযাত্রা রোধ করতে। বিএনপির অগ্রযাত্রা রোধ করতে তারা দেশের সর্বনাশ ডেকে আনছে।

আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারকান্দা উপজেলার সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কর্মী সমাবেশে প্রিন্স বলেন, অপপ্রচার ও যড়যন্ত্র চালিয়ে আওয়ামী ফ্যসিবাদ যেমন বিএনপিকে নিশ্চিহ্ন করতে পরেনি, বর্তমানেও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারী ও যড়যন্ত্রকারীরা ব্যর্থ হতে বাধ্য।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কোনও কোনও বুদ্ধিজীবীরাও এই অপপ্রচারে সুর মিলাচ্ছেন। বিনয়ের সঙ্গে বলব বিএনপি জনবিচ্ছিন্ন দল নয়, জনসম্পৃক্ত দল। বিএনপির বিরুদ্ধে অপতথ্য দেওয়া হলে জনগণ মেনে নেবে না।

তিনি বলেন, বিএনপি ও শহিদ জিয়া আওয়ামী লীগ প্রণীত বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন করেছিল। বিএনপি আবার সেই সংস্কারসহ যুগের চাহিদা অনুযায়ী জনগণের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি ও গণঅভুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংবিধান সংস্কার এবং রাষ্ট্র কাঠামো সংস্কার করতে অঙ্গীকারাবদ্ধ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উধৃত করে তিনি বলেন, জনগণের পালস বুঝে কাজ না করলে জনগণের ও রাজনৈতিক দলগুলোর নিশঃর্ত সমর্থন অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য নাও থাকতে পরে।

তিনি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ অতি দ্রুত নির্বাচন চায়। জনগণের সঙ্গে দেখা হলেই তারা প্রথমেই প্রশ্ন করে নির্বাচন কবে হবে? জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষে ভোট দেবে। যারা নির্বাচন পেছাতে চায়, তারা জনগণকে ভয় পায়। তারা বিএনপির জয়যাত্রা রোধ করতে চায়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে মধুপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়াঁ বাবুল, হলুয়াঘাটপৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারকান্দা উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, মখলেসুর রহমান, আবদুল বাতেন, ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু প্র্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত