সিরিয়ায় প্রেসিডেন্ট  প্রাসাদের কাছে  ইসরায়েলের হামলা

আপডেট : ০৩ মে ২০২৫, ১২:৫৯ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সরকারপন্থি বন্দুকধারী ও সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়ের মধ্যে কয়েকদিন ধরে চলা সংঘর্ষের পর গতকাল শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। এ নিয়ে এ সপ্তাহে দ্বিতীয়বারের মতো সিরিয়ায় হামলা চালাল ইসরায়েল। প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অঞ্চলে হামলা দেশটির নতুন নেতৃত্বের জন্য একটি কঠোর সতর্কবার্তা বলে ধারণা করা হচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগ হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দামেস্কে প্রেসিডেন্ট হুসেইন আল-শারার প্রাসাদ এলাকা সংলগ্ন এলাকায় তাদের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে। তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে, বৃহস্পতিবার সিরিয়ার দ্রুজের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল-হিজরি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার জন্য সরকারের কঠোর সমালোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত