বজ্রপাত থেকে বাঁচতে কৃষকদের কৌশল শেখাল এসএসটিএএফ

আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:৩৭ এএম

দেশে বজ্রপাতের মৌসুম মূলত মার্চ থেকে জুন। শুধু গত ২৮ এপ্রিল এক দিনে বজ্রপাতে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জনই কৃষিকাজের সঙ্গে জড়িত কৃষক মারা গেছেন। গতকাল শুক্রবার বজ্রপাত সচেতনতাবিষয়ক সংগঠন ‘সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্ট্রম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএএফ)’ ও ‘সচেতন নাগরিক ফোরাম’ ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ক্ষেতে ধান কাটা কৃষকদের নিয়ে বজ্রপাত সচেতনতামূলক এক মতবিনিময় সভা করে। এ সময় বজ্রপাত থেকে সুরক্ষা নিয়ে কৃষকদের নানা পরামর্শ দেন সংগঠনের নেতারা। সংগঠনটি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও নাগরিক সমাজকে প্রতিবছর মার্চ থেকে জুন কৃষকদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন, আহতদের বিনামূল্যে সব ধরনের চিকিৎসাসেবা প্রদান ও নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানায়।

এ সময় মাঠে কাজ করা কৃষকদের তিন দফা নির্দেশনা পালন করার জন্য পরামর্শ দেয় এসএসটিএএফ। পাশাপাশি বজ্রপাত হলে কৃষকরা কীভাবে নিজেদের নিরাপদ রাখবেন সেই কৌশল নিয়েও কৃষকদের সঙ্গে আলোচনা করে সংগঠনটি।

এ সময় আরও উপস্থিত ছিলেন এসএসটিএএফের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, সাংবাদিক খালিদ হোসেন সুমন, বিপ্লব ঘোষ, সচেতন নাগরিক ফোরামের মুখপাত্র শিল্পী ইহসান আন নূর, শেখ সাঈদ হোসাইন, মারুফ আহমেদ ভূঁইয়া, শাহাবুদ্দিন হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত