আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়নের টেগুরিয়া পাড়া এলাকায় এক বাড়িতে ডাকাতি করে চলে যাবার সময় আরমান (২৬) নামে এক ডাকাতকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাছাড়া একই রাতে আড়াইহাজার পৌর বাজারের খোরশিদ আলম মার্কেটের হারুণ ভূঁইয়ার ভ্যারাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটেছে।
আটক ডাকাত আরমান উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আগুয়ান্দী এলাকার লিয়াকতের পুত্র।
গৃহকর্তা মৃত আনিস ডাক্তারের পুত্র আলআমিন জানান, রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের একদল মুখোশ পরা ডাকাত তার বাড়িতে অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরে থাকা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত পা বেঁধে নগদ ১লাখ টাকা, সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার, চারটি মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুটে নেয়। ডাকাত দল একটি অটো রিকসা নিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসী ওই ডাকাতকে অটোসহ ধরে ফেলে এবং তাকে পুলিশে সোপর্দ করে।
এদিকে উপজেলা সদর বাজারের খোরশিদ আলম সুপার মার্কেটের একটি ভ্যারাইটিজ ষ্টোরে টিনের চালা কেটে জামাকাপড়, জুতা, ইত্যাদি প্রায় ৪/৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রিলোড নামের ওই দোকানের মালিক হারুণ ভূঁইয়া জানান, এর আগে এমন ঘটনা আর ঘটেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত তদন্ত (ওসি) সাইফুদ্দিন জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। এক ডাকাতকে জনতা আটক করেছে। বাকীদেরকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এ বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না
এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান –আশঙ্কা গাভাস্কারের