মোস্তফা জামান বললেন

প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:৩৯ এএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের ফসল এ সরকার। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে তাদের যেমনি তাড়িয়েছি, যদি এ সরকার ভুল করে, শেখ হাসিনার মতো প্রয়োজন হলে আন্দোলনের মাধ্যমে তাদেরও বিতাড়িত করব। আপনারা সজাগ থাকেন।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, সরকারের এত ভয় কীসের। আপনারা জানেন ভোট দিলে বিএনপি ৩০০ আসনে পাস করবে। তাই নির্বাচন দিতে চায় না সরকার। আপনাদের এই দিবাস্বপ্ন বাস্তবায়ন হতে দেব না আমরা। তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, হাজি মো. ইউসুফ, মহানগর যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আকতার হোসেন, আতাউর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত