গাবতলী পশুর হাটে ইজারা প্রদানে প্রক্রিয়াগত ভুল ও দুর্নীতির বিষয়ে বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএনসিসির মুখপাত্র ফারজানা ববি।
তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে গাবতলী হাটের ইজারা প্রক্রিয়া ও দরপত্র বাতিলের প্রক্রিয়া সঠিক নয় মর্মে সংবাদ প্রকাশিত হলে এ বিষয়ে অনুসন্ধানের জন্য ডিএনসিসি থেকে একটি কমিটি গঠনের নির্দেশ দেন ডিএনসিসি প্রশাসক। গত ৩০ এপ্রিল এ বিষয়ে তদন্ত করতে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
