মৌলভীবাজারের বড়লেখায় আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার দাসেরবাজার ও চান্দগ্রাম এলাকা থেকে স্থানীয় জনসাধারণ ও সিএনজি মালিকের সহযোগিতায় পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩টি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চান্দগ্রামের বাছির উদ্দিনের ছেলে মাছুম আহমদ, সিলেটের ওসমানীনগর উপজেলার পূর্ব মোবারকপুর গ্রামের আব্দুল হাদির ছেলে নাহিদ আহমদ, একই উপজেলার শাখারকান্দি গ্রামের আহমদ আলীর ছেলে সাইফুল ইসলাম ও ষাইটধা গ্রামের আব্দুল আহাদের ছেলে সিরাজুল ইসলাম।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম সরকার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ৩টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়েছে। উদ্ধার ৩ সিএনজির একটির মালিক গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অপর দুই মালিক মামলার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছেড়েছেন খালেদা জিয়া
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক