নওগাঁয় বজ্রপাতে কিশোরের মৃত্যু 

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:১১ পিএম

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহমির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের হারপুর বোরাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নাহমির উপজেলার হারপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নাহমির নদীর ধারে হাসের খামারে হাঁসকে খাওয়াচ্ছিল। ওই সময় বৃষ্টিও হচ্ছিল। সেই সময় বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হাঁস খামারের মালিক বাবুও আহত হয়েছেন। তিনি পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান বজ্রপাতে নাহমির মৃত্যু ঘটনা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত