বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:৩২ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ গতকাল সোমবার তেজগাঁওয়ে বিমানবাহিনী ঘাঁটি বাশার-এর ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে ২০২৪ সালে বিমান উড্ডয়নের কার্যক্রম এবং উড্ডয়ন-সংক্রান্ত সব ঘটনা বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন। তিনি তার বক্তব্যে সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং বি বা সদস্যদের কঠোর পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রশংসা করেন, যার ফলস্বরূপ ২৩ হাজার ২৬ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে, যা বাংলাদেশ বিমানবাহিনীর কার্যক্রমের সাফল্য এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সেমিনারের মূল উদ্দেশ্যের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে, এটি বিমানবাহিনী অভিজ্ঞ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের একটি মূল্যবান প্ল্যাটফর্ম, যা সহযোগিতা বৃদ্ধি এবং উড্ডয়ন নিরাপত্তা উন্নয়নে সহায়তা করে। তিনি উপস্থিত সব এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সবার নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর পাশাপাশি অতীত অভিজ্ঞতালব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়াগুলো কঠোরভাবে অনুসরণের আহ্বান জানান। ২০২৪ সালে, বাংলাদেশ বিমানবাহিনী জাতিসংঘ মিশন রোটেশন ফ্লাইট, যুক্তরাজ্য এবং চেক রিপাবলিকের জন্য ফেরি ফ্লাইট, র‌্যাপেলিং এবং ফাস্ট রোপিং, প্যারা ট্রুপিং, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য মেডিকেল ইভাকুয়েশন, বিভিন্ন ভিভিআইপি ফ্লাইট, পুনরুদ্ধার এবং ফেনী বন্যার্তদের জন্য ত্রাণ ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত