নোয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

নোয়াখালী জেলা বিএনপির ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।‌ আজ মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত ২ ফেব্রুয়ারি মাহবুব আলমগীরকে আহ্বায়ক ও হারুনুর রশিদকে সদস্যসচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং বিদায়ী কমিটির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তীতে এ জেড এম গোলাম হায়দাকে সভাপতি এবং জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত