বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (৭ মে) জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকমে, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডিতে, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), শিল্পাঞ্চল পুলিশে, মো. তাওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ, সারদায়, রেজাউল করিম মল্লিককে ডিআইজি, ঢাকা রেঞ্জে, ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি, এসপিবিএনে বদলি/ পদায়ন করা হয়েছে।