সরকারি সফরে ইতালি গেলেন বিমানবাহিনী প্রধান

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:৪৭ এএম

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে গতকাল বুধবার ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিমানবাহিনী প্রধান ৮-১৪ মে ইতালি সফর করবেন। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সফরকালে বিমানবাহিনী প্রধান ইতালি বিমানবাহিনী প্রধান Lieutenant General Luca GORETTI-এর আমন্ত্রণে ৮-৯ মে অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি)-২০২৫-এ অংশগ্রহণ করবেন। ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানরা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এ ছাড়া বিমানবাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’-এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করবেন।

আইএসপিআর জানিয়েছে, বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। ১৬ মে দেশে ফিরবেন বিমানবাহিনী প্রধান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত