লাহোরের মার্কিন কনস্যুলেট কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ

আপডেট : ০৮ মে ২০২৫, ০৫:১৭ পিএম

পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল সব কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন। যেহেতু লাহোর এবং তার কাছাকাছি ড্রোন বিস্ফোরণ এবং আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের খবর রয়েছে।

কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, লাহোরের প্রধান বিমান বন্দরের নিকটস্থ কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে বলেও প্রাথমিকভাবে কনস্যুলেট প্রতিবেদন পেয়েছে।

সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত