ইস্টার্ন ব্যাংকের এমপ্লয়িদের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি অভিযাত্রী দল সম্প্রতি হিমালয় পর্বতমালার মেরা পীক জয় করে দেশে ফিরেছেন। গত ১৭ এপ্রিল তারা মেরা পীক এর চুড়ায় আরোহন করতে সমর্থ হন। পুরো অভিযাত্রায় সময় লেগেছে ২০ দিন। সারাবিশ্বে ট্রেকিং এর জন্য জনপ্রিয় মেরা পীকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৬,৪৭৬ মিটার।
অভিযাত্রী দলের এই অনন্য অর্জন উদযাপনের লক্ষ্যে, ইবিএল আজ তাদের প্রধান কার্যালয়ে একটি ‘মীট দা প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে। অভিযাত্রী দলের সদস্যরা তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, MANCOM সদস্যবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে অভিযাত্রী দলের সদস্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি তাদেরকে সম্মানসূচক স্মৃতিস্মারক প্রদান করা হয়।
ইস্টার্ন ব্যাংকের ‘Beyond Limits: EBL Conquering MeraPeak’ প্রোগ্রামের অধীনে এমপ্লয়িরা এই অভিযানে অংশ নেন। দলে ছিলেন-
১) সামজিদ আল আসাদ, সিনিয়র রিলেশনশীপ ম্যানেজার, করপোরেট ব্যাংকিং ডিভিশন
২) মানাফ হোসেন, এসোসিয়েট ম্যানেজার, রিটেইল এন্ড এসএমই ব্যাংকিং ডিভিশন
৩) সাদিক আহমেদ চৌধুরী, এসোসিয়েট রিলেশনশীপ ম্যানেজার, করপোরেট ব্যাংকিং ডিভিশন
৪) লিংকন রেমন্ড কস্টা, এসোসিয়েট ম্যানেজার, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন
৫) মোঃ ইমরান হোসেন, এসোসিয়েট ম্যানেজার, অপারেশন্স ডিভিশন
অভিযাত্রী দলটি ৫ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিরূপ আবহাওয়া ও দূর্গম পথের বিবেচনা করে অভিযাত্রী দলকে কঠোর শারিরীক ও মানসিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
পর্বতারোহন অভিযান আয়োজন প্রসঙ্গে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, এই অভিযাত্রায় ইস্টার্ন ব্যাংকের মূল লক্ষ্য- ভিশন, সাহসিকতা এবং সম্ভাবনার সীমা অতিক্রম প্রতিফলিত হয়েছে। আমরা অত্যন্ত গর্বিত যে, বিশ্বের সামনে আমাদের সহকর্মীরা প্রমাণ করেছেন যে, ইবিএল শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, প্রকৃতির শীর্ষে আরোহণে আগ্রহী ও সক্ষম।
ইস্টার্ন ব্যাংকের Beyond Limits প্রোগ্রামের অধীনে এমপ্লয়িদের এনগেজমেন্ট, শারীরিক ও মানসিক সুস্থতা এবং ব্যতিক্রমী অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করা হয়ে থাকে। ইবিএল মনে করে, এর মাধ্যমে এমপ্লয়িদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাৎপর্যপূর্ণ ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করলেন ব্রিজ বিশ্বকাপ দলের সদস্যরা
রবীন্দ্রনাথকে বহু বিচিত্র কোণ থেকে আবিষ্কারের সুযোগ রয়েছে
সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা