করিডরের নামে এদেশে সাম্রাজ্যবাদীদের সুযোগ দেব না: সারজিস

আপডেট : ০৮ মে ২০২৫, ০৮:৫১ পিএম

করিডরের নামে সাম্রাজ্যবাদীদের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, আমরা অনেক জায়গায় দেখেছি— করিডরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে। বিভিন্ন রকম গোয়েন্দা সংস্থা এসেছে। ইউএনের নাম করে সাম্রাজ্যবাদী রাষ্ট্র ঢুকেছে। এই সুযোগ আমরা বাংলাদেশে আর হতে দেব না।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারীতে বার আওলিয়ার মাজারে ওরশ শরীফ ও মেলা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সারজিস আলম বলেন, পার্বত্য চট্টগ্রামের মত জায়গায় করিডর দেওয়ার আগে জনগণের রায় লাগবে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রাজনীতি করছে তাদের রায় লাগবে। এটা কোনো ছোট বিষয় না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবহেলা করছে। এসব জায়গায় অবহেলা করার সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত