পতেঙ্গায় ইলেকট্রনিক ডিভাইসসহ কোস্ট গার্ডের হাতে আটক ৬

আপডেট : ১০ মে ২০২৫, ০৭:৩৫ এএম

চট্টগ্রামের পতেঙ্গায় ইলেকট্রনিক ডিভাইসসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোর ৪টায় চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাফকো জেটিসংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে ১০টি অত্যাধুনিক ওয়াকিটকি সেট, ১০টি ওয়াকিটকি চার্জার, দুটি সাবমার্সিবল পাম্প, একটি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ছয়জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই পাচারকারীরা দীর্ঘদিন অবৈধভাবে পাচার কাজের সঙ্গে জড়িত ছিল। আটক পাঁচজন হলেন কক্সবাজারের মো. সাইফুল (৩০) এবং ভোলার মো. আক্কাস (৩০),  মো. লোকমান (৪৫), মো. জসিম (৩৫), মো. মোতাহার (৬২), মো. ইব্রাহিম (২৫)।  তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ মালামালের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত