তীব্র গরমে মশককর্মীদের কাজ এক ঘণ্টা কমিয়ে দিল ডিএনসিসি

আপডেট : ১০ মে ২০২৫, ০৩:১২ পিএম

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপদাহের আশঙ্কা রয়েছে। এই অবস্থা বিবেচনায় মশার ওষুধ ছিটানো কর্মীদের কাজ এক ঘণ্টা কমিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র ফারজানা ববি।

তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী আগামী তিনদিন মাঝারি থেকে তীব্র তাপদাহের আশঙ্কা রয়েছে। সেই প্রেক্ষিতে আগামী ১১, ১২ এবং ১৩ মে সকালের সেশনে মশককর্মীদের কাজ শেষের সময় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সকালের সেশনে হাজিরার শেষ সময় বেলা ১১.৪৫ মিনিটের পরিবর্তে ১০.৪৫ মিনিট করা হয়েছে।

আগামী ১৪ মে থেকে গ্রীষ্মকালীন সময়সূচি নির্ধারণ করে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত