টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কৃষি শ্রমিক নিহত

আপডেট : ১০ মে ২০২৫, ০৬:৪৬ পিএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় জিয়াবুর রহমান (৩৬) নামের এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। 
শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে বাসুলিয়াতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াবুর রহমান সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আটাইশা মাছিমপুর গ্রামের মৃত চাঁন ফরালীর ছেলে।

জানা যায়, দুপুরে বাসুলিয়াতে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কৃষি শ্রমিক জিয়াবুর রহমান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত