গরবিনী মা সম্মাননার এক যুগ

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৪২ এএম

আজ বিশ্ব মা দিবস। এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ উদ্যোগ ‘গরবিনী মা সম্মাননা’ এ বছর এক যুগ পূর্তি উদযাপন করতে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১২ জন গুণী ব্যক্তিদের মায়েদের সম্মাননা দেওয়া হবে। মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এ বছর প্রশাসন, আইন ও বিচার, শিক্ষা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, চিকিৎসা, প্রকৌশল, সাংবাদিকতা, সংগীত, অভিনয় ( নারী ও পুরুষ) এবং বিশেষ ক্যাটাগরি অদম্য মেধাবী শিক্ষার্থীসহ ১২ জন মাকে এ পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত