শিক্ষা উপদেষ্টা বললেন

শিক্ষার্থীদের জন্য কিছু করতে চাপ অনুভব করছি

আপডেট : ১১ মে ২০২৫, ০৭:৫২ এএম

সরকারের সীমিত সময় ও সুযোগের মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে দেশ গড়ার কারিগর তৈরির প্রতিষ্ঠান। এখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার ক্ষেত্রে সরকারে সময় কম হলেও আমি দায়িত্বের চাপ অনুভব করছি।

গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা লালনের দায়িত্ব আমাদের নিতে হবে। দুই মন্ত্রণালয়ে আমাদের এমন কিছু কাজ করা প্রয়োজন, যাতে আজকে কোমলমতি শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে যে প্রতিভার স্বাক্ষর রেখে গেল, তাদের এই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। তিনি বলেন, শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই নয়, সার্বিক শিক্ষাব্যবস্থা কী হওয়া উচিত, এই সেøাগানের মধ্যে অন্তর্নিহিত রয়েছে।

ছোটবেলা থেকে বিভিন্ন ধাপগুলো পেরিয়ে শিক্ষার্থীদের টারসিয়ারি ইনস্টিটিউশন পর্যন্ত দেখভালের দায়িত্ব রাষ্ট্র বহন করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবার এ দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে অর্পণ করেছে। কিন্তু আমরা জানি বহুলাংশে সেগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যত্যয় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত