পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে আটক আহত নীলগাইটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। তারকাঁটার বেড়া পেরিয়ে আসার সময় দুই পা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত পাওয়ায় চিকিৎসা দিচ্ছেন পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা।
বনবিভাগ ও এলাকাবাসী জানিয়েছে, রবিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়া গ্রামের একটি ভুট্টা ক্ষেতে নীলগাইটি দেখতে পান মরিচ তুলতে যাওয়া শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে পঞ্চগড় বনবিভাগে খবর দেওয়া হয়। দুপুরে বনবিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করেন।
সরকার পাড়া গ্রামের জয়নুল হক জানান, আমার ভুট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় বাইরে বের হতে পারছিল না। রবিবার সকালে ভুট্টা ক্ষেত থেকে বের হওয়ার চেষ্টা করলে মরিচ তোলা শ্রমিকরা দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি বন বিভাগে খবর দেই।
পঞ্চগড় এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, খবর পেয়ে নীলগাইটি উদ্ধার করেছি। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে।
এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৫৮৮ জনের মৃত্যু