বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সম্পর্কে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। আর জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না।
কাদের সিদ্দিকী বলেন, এখন একটা বৈরী হাওয়া বইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে শেখ হাসিনার দল, মাওলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন-পালন করা দল, যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সেই হুজুর মাওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল, তাই আওয়ামী লীগ কচু পাতার পানি না, সেটা শুদ্ধ হবে না! নিষিদ্ধ হবে! রায় দেওয়ার মালিক হচ্ছে জনগণ।
আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারের দ্বারা দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।
বাবার মৃত্যুবার্ষিকী ১৩ মে, এই দিন কালিহাতী উপজেলা ছাতীহাটি গ্রামে মিলাদের আয়োজন কার হবে, তাই পূর্ব প্রস্তুতি হিসেবে এলাকায় মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন।
