সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমরান।
পুলিশ সূত্র জানায়, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মৃত্যুর ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে আটক করা হয়। আটকের পর তাঁকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
সিভিল সার্জনরা চাইলে সেবার মান ২৫ শতাংশ উন্নতি সম্ভব