রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।
রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭তম ওভারে ২৬৩ রানে আকবর আলীকে হারায় স্থানীয়রা। তখন বাংলাদেশের প্রয়োজন ২০ বলে ৩৯ রান। নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন সবশেষ ডিপিএলে ব্যাটে-বলে আলো ছড়ানো তোফায়েল আহমেদ। তাকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে আসেন স্পিনার রাকিবুল হাসান। ৪৮তম ওভারে নিয়েছেন ১১ রান। পরের ওভারে তিন ছক্কায় এসেছে আরও ২০ রান। শেষ ওভারে ৭ রান প্রয়োজন হলে সেই সমীকরণ মেলাতে বাংলাদেশ সময় নিয়েছে মাত্র চার বল। ১০ বলে ৩ ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন রাকিবুল। তোফায়েল ২০ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ২৪।
